তোমার নামে সন্ধ্যা নামে, নিঃশব্দে ছুটে আসে রজনী,

তোমার নামে ডাকে কোকিল , কুহু কুহু করে মধুর কন্ঠে
তুমি নেই তবু আছো _আমার প্রতিটা শিরায় , নিঃশ্বাসে
রাতের অন্ধকার জানে , কেমন করে তুমি ভেসে আসো আমার মনে।

তোমার কথা মনে পড়ে,
গোধূলি বেলায়,
পবল ছোঁয়ায় দুলে ওঠে স্মৃতি __ভিজে পরাণের ঘরে
ভালোবাসা মানে… দুরন্ত থেকে ও কারো পরাণে বিলীন হয়ে যাওয়া ।
তোমার প্রতি ভালোবাসা, আমার মরণের মতো সত্য,
তুমি নেই, তবু _ আছি তোমায় নিয়েই, কত অসত্য সত্য।
সেই পলক চাহনি, সেই নিঃশব্দ হাসির ব্যাথা,
আজ ও আমায় কাঁদায় _ দীর্ঘশ্বাসে জমে থাকে অভিযোগ।
নিশা যত গভীর হয়, ততই তোমার ছবি মনে ভেসে ওঠে,
তোমার চোখের সমুদ্র ডাকে আমায় _সপ্নের পথ।
তোমার নামটি আজ ও লিখি কবিতার ছন্দে ছন্দে
বেলকুনির পাশে বসে থাকি, কবে যে দেখবো তোমায়।
তুমি যদি জানতে… আমার বুকের ব্যাথা কত তীব্র
তুমি যদি বুঝতে __ ভালোবাসা মানে কেবল হৃদস্পন্দন নয়, অধীর।
ভালোবাসা মানে _ তোমায় পাবো না জেনে ও প্রতিটা মোনাজাত তোমায় চেয়ে থাকা,
অভিযোগ নয়, অপেক্ষা __ চিরকাল তোমায় ছুঁয়ে থাকা।