সেল নম্বর ৪০৮
আমার বর্তমান ঠিকানা।
এখানে আছি বোধহয় বছর সাতেক হবে।
আমার অপরাধ __
দারিদ্রতা!
আমার অপরাধ __
সততা!
আমার অপরাধ __
স্বচ্ছতা!
আমার অপরাধ __
কর্তব্যের ন্যায়পরায়ণতা!
আমার অপরাধ __
ভালোবাসা!

আমি এক গরিব চাষার ছেলে।
স্বপ্ন দেখেছি আকাশ ছুঁইব বলে।

বিভা বলেছিল__
আমি নাকি সমুদ্র!
আর আমাদের প্রেম হবে জোয়ার ভাটার ছলে!
আমি কি জানতাম আমি বামন ;
আমার চাঁদ ধরতে বারন।

বিভার পিতা অট্টালিকার রাজা,
রাজকুমারীকে বিয়ে করবে সামান্য এক প্রজা?

চুরির দায়ে কারাবাসে
আমার যাবত জীবন সাজা!

আর বিভা __
আমার মনের মহারানী আজ দূর আকাশের তারা।