​আঁকা-বাঁকা মেঠো পথে ঘোরে গাড়ির চাকা,
জীবন নামের রেল গাড়িটা সামনের দিকটা বাঁকা।
​ছুটতে ছুটতে চললো গাড়ি কদম তলা দিয়ে,
আজকে বুঝি বুবু মণির সকাল সকাল বিয়ে।
​জামাই এসে তুলে নেবে বুবু মণির দু’হাত,
ভোজন হবে গুরুর মাংস পায়েস মুখ ভাত।
​গোলপাতার ছাউনি করে বানিয়েছে ঘর,
এই চারি পরিজনে নেইকো কোনো ডর।
​বাবা-মায়ের দু’দম্পতির শান্তি-সুখের ঘর,
রাত-দুপুরে ভেসে আসে বৃদ্ধ মায়ের স্বর।
​একটি পোলার একটি বউয়ের একটি মাত্র মা,
তবু কেনে কেউ না দেখে বৃদ্ধ মায়ের পাটা!
​বনের পশু বনে ঘুরে সুন্দর করে বাস,
শ্বশুর মারেন, মা না ভেবে হয় না সংসার চাষ।
​ছোটো সংসার, বড় সংসার উভয় পক্ষের দ্বন্দ্ব,
গ্রামে-গঞ্জে আছি মোরা, হই না যেন অন্ধ।