গ্রাম বাংলার মনোরম পরিবেশ
যেন সচ্ছ হাওয়াতে ভরা,
তার মত নীরব ও শান্ত পরিবেশ
পাওয়া যায় না তা ছাড়া।
ক্ষেত ফসলের নানা রঙের সৌন্দর্য
মায়ায় ভরে দেই কৃষকের বুক,
কৃষকের কষ্ট জীবনের হাসি
ফুটে উঠে তাদের মুখ।
গ্রামের ফসলে ভরা জমি
যেন রঙবেরঙের মেলা,
শাখ সব্জি আর পাখা ধান
সবুজ হলদের খেলা।
তিব্র রোদের জ্বালাময়ী তাপ
ফসলকে করে পরিবর্তন,
ফলফলাদিরা এদিকওদিক দুলখাই
নানান রঙে করে ধারণ।