বাংলা মায়ের বীর তুমি
তুমিই মহান ছেলে,
তোমার কথা ভুলবে নাকো
স্বাধীন বাংলার লোকে৷

বুলেট, বোমা ভয় করোনি
দিয়েছো বুক পেতে,
সরকারের ওই গোলামেরা
গুলি মেরেছে বুকে৷

তুমিই ছিলে শ্রেষ্ঠ বীর
মোদের সাঈদ ভাই
তোমায় স্মরন করে আমরা
দ্বিতীয় স্বাধীন বাংলাকে ফিরে পাই৷

মানব সেবায় নিয়োজিত ছিলে
দিতেছিলে পানি বিলিয়ে
হঠাৎ একটা বুলেট এসে
লাগে তাহার মাথাতে৷

দিনে বলতো মিথ্যে কথা
রাতে করতো আটক,
স্বাধীন মানুষের মুখ চেপে
করত তারা নাটক৷

আমরা ছিলাম কাঠের পুতুল
বলতে পারিনি কথা,
ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে
তারাই মহান নেতা৷

তারা ছিলো না স্বার্থ লোভী
ছিলে দেশ প্রেমি,
স্বৈরাচারীর পতন করে
সোনার বাংলা গড়ি৷