গাছে ফুটে যত ফুল,
ঝড়ে পড়ে অবেলায়,
এমনি করে অনেক কিছুই,
ঝড়ে পড়ে যায়।

কখনো আমি শুনতে চাইনি,
কারো মনের কথা-
শুনতে চাইলে জেনে যে যাবো,
অনেকের মনের ব্যাথা।

তাই আমি হাসি খুশি থাকি সর্বদা,
কাওকে যদি মনের ব্যাথা –
বলতে আমি যাই,
তাঁদের যত কষ্ট আছে আমায়ও যায় বলে।

ঝড়ে যাওয়া ফুল থেকে,
এটাই শিক্ষা পাই,
ব্যাথা ছাড়া কোনো মানুষ
এই জগৎতে নাই।