নিজকে আজকাল বড্ড অচেনা মনে হয়!
সবকিছু ঠিক আছে তবু মনটা
যেন ভীষণ ভারী,ক্লান্তিকর!
মনে হয় খুব দূরে কোথাও হারিয়ে গেছি!
হারানো আমিটারে খোঁজার তৃষ্ণা ও যেন মিটে গেছে!
দিন দিন নিজের কাছে নিজে
কেমন অপরিচিত হয়ে উঠছি!
যেই কাজ গুলো করলে ভীষণ ভালো লাগতো!
এখন, সেগুলো কেমন জানি তিক্ত হয়ে গেছে!
অকারণে রাগ হয়!
মন খারাপ হয়!
কোন কারণ ছাড়ায় হাসলে
মনে হয় সেই হাসি মিথ্যা!
সকালটা সোনালী স্বপ্ন নিয়ে শুরু হলেও সন্ধ্যায় নেমে আসে হতাশার এক ক্লান্ত ছায়া !
বোধহয় আমি আর বেশি দিন বাঁচবো না! বুকের ভীতরের ক্ষত চিহ্নটাও মনে হয় যেন, আজকাল কথা বলে!
নিঃশব্দ ব্যথা,অনুচ্চারিত কথা ,অপ্রকাশিত শব্দের মিলনে ক্ষত চিহ্ন গুলোও যেন আজকাল বংশবিস্তার করে!