জীবন যায় না থেমে,
যদিও হতাশা হই ধাপে ধাপে।
জীবনের উদ্দেশ্য তো তা নয়,
তবুও বাঁধা পাই কেন পদে পদে?
হ্রদয়ে স্বপ্ন আকিঁ নিজ খেয়ালে,
হারিয়ে যায় সেটা প্রকৃতির দেয়ালে।
তবুও এগিয়ে যাই,
সমালোচনা যাই পাই।
এভাবেই জীবন সংগ্রাম চলে,
অবহেলে।
(লিখেছেন : ঝুমা আক্তার
শিক্ষার্থী,কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়)