তুমি সন্ধ্যা রজনীগন্ধা
প্রেমের গন্ধরাজ,
তোমার প্রেমে মাতাল হয়ে
আমি আমায় হারিয়েছি আজ।
তুমি রাতের যামিনী,অবাক কামিনী
মিষ্টি গন্ধযুক্ত,
তুমি আমার জীবনের খোলসে
মোড়ানো প্রেমের ঝিনুক মুক্ত।
তুমি শিউলি ভোরের, ঝরা ফুলের
সৌরভ ছড়ানো মাঠ,
তুমি হয়ে গোলাপ, কাটার প্রলাপ
আমায় শিখাচ্ছো প্রেমের পাঠ।
তুমি জলপদ্ম,জীবনের গদ্য
রঙিন সরোবর,
তোমাকে আমি ভালোবাসি বড়ো
তুমি হয়োনা আমার পর।