মাঝে মাঝে ভাবি

রাফে আতকিয়া মালিহা

 

আমি যদি কোনো রঙ্গিন প্রজাপতি হতাম,

মায়াবি পাখা মেলে মেলে উড়ে বেড়াতাম!

আমি যদি কোনো সুরেলা পাখি হতাম,

কিচির-মিচির গান গেয়ে ভোরের ঘুম ভাঙাতাম!

আমি যদি সৌরভময় কোনো পুষ্প হতাম,

হেসে থেকে মোহ মোহ ঘ্রাণ ছড়াতাম!

আমি যদি ছায়া দেওয়া কোনো গাছ হতাম,

পথিককে ছায়া দিয়ে মানবসেবা করতাম!

আমি যদি কোনো বয়ে চলা নদী হতাম,

কল কল ধ্বণিতে মুগ্ধ করে যেতাম!

আমি যদি কোনো জীবন গড়ার বই হতাম,

পাঠকের জীবন পরিবর্তনে ভীষন প্রভাব ফেলতাম!

আমি যদি কোনো আশ্চর্য রং তুলি হতাম,

যত বিস্ময়কর চিত্র আছে,আমি একাই আঁকতাম!

আমি যদি কোনো অন্তহীন কালির কলম হতাম,

বিদ্রোহীর দ্রোহীতা লিখে লিখে দেশ কাঁপাতাম!