বোকা জাতি
নাজমিন জান্নাত মারজান
বোকা জাতি এই সমাজে
কি যে বলবো হায়,
ব্রাজিল টিম হেরে যাওয়াতে
প্রাণ দিলো সাপোর্টার!
তুচ্ছ খেলার জন্য বুঝি ভাই
জীবন দেওয়া লাগে?
কেমন সাপোর্ট করিস তোরা
ভাবতেই অবাক লাগে!
তরতাজা এক প্রাণ ছিলো তার
মা-বাবা করতো যত্ন,
ব্রার্জিল বক্ত তাদের ছেলে
ভেঙে দিলো সব-স্বপ্ন!
এই সমাজের মানুষ দেখে
বড়ই আফসোস লাগে,
তুচ্ছ এক খেলার জন্য ভাই
জীবনটা দেয় আগে!
যাঁদের জন্য লাফালাফি করো
লাভ কী তোমাদের হয়,
জাহান্নামের টিকেট দুনিয়তে কিনতে
লাগে নাকি তোমার ভয়?