দরূদে ইব্রাহিম
নাজমিন জান্নাত মারজান
আপনার মাঝেই লোকিয়ে আছে,
আঁধার রাতের আলো!
আপনার নামে পড়লে দরূদ,
মন হয়ে যায় ভালো।
আপনার নামেই লোকিয়ে আছে,
এক টুকরো শান্তি!
দরূদে ইব্রাহিম পড়লে
দূর হয়ে যায় সব ক্লান্তি।
আপনার দরূদের এতই বরকত
বিলীন হয়ে যায় দূর্ভিক্ষ—
আপনার নামের বরকতেই
বিশ্ববাসি হয় ধন্য!
মোহাম্মদের নামের মাঝে,
শান্তি আছে মিশে!
বিষন্নতা ঠাঁই পায় না মনে,
বরকতময় কে এমন সে?