মুসলিম নিশানা
কলমে: রুহুল আমীন
কালেমা তো নয় কোনো দেশের প্রতীক
এটি যে মুমিনের ঈমানের মূল ভিত্তি।
মুসলিম আমি, পরিচয় পাই কালেমার বাণীতে,
জীবন আমার ধন্য হলো ইসলামেরই আলোতে।
মুসলিম হয়ে কেন তুমি মোহের দাসত্ব করো?
কালেমার পতাকা ছিঁড়ে কেন কাপুরুষের মুখোশ পরো?
নেইমার আর মেসির মোহে অন্ধ যাদের মন,
উড়ন্ত কালেমার পতাকা নামানোই যে তাদের আচরণ।
ভিনদেশি প্রেমে মেতেছ অতল, নয়ন করেছ সিক্ত,
ভুলেছ কি তুমি মুসলিম হয়ে? কেন ঝরে ভাইয়ের রক্ত!
শপথ খোদার, হাতে হাত রেখে বাতিলের মুখোমুখি দাঁড়াবোই,
কালেমার পতাকা নীল আকাশের বুকে আমরা উড়াবোই