“মুহাররম আসলে পরে”
মারুফা আক্তার

মুহাররম মাস আসলে পরে,
ইমাম হোসাইন এর স্মৃতি মনে পড়ে ,
অশ্রু আসে নেত্র ভরে।

হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা,
সীমার-এজিদ বাহিনী করলো ছলনা_
মুসলমানেরা কখনও ভুলে না।

ফোরাত কুল করলো ঘেরাও শত্রুরা,
পানি পানি করে সকল হলো আত্মহারা_
পানির জন্য গলা শুকায় শুকায় যেন মরু সাহারা ।

মুহাম্মদ (সা) চুমু খেতেন নাতির গলাই,
কারবালায় সীমার সেই গলাতে ছুরি চালায়।
আকাশ বাতাস বৃক্ষ তরু বলে–হায় হোসাইন হায়!

মারুফা আক্তার
শিক্ষার্থী:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়