শিরোনাম: তুমি আমার না ভুলা ভালোলাগা

লেখক: রাবিয়ান সুলতান

 

জানি না কেন তোমাকে এত মনে পড়ে।
অথচ আমার জীবনে কত গুরুত্বপূর্ণ বিষয় আছে,
সেগুলো তো সবসময় মনে থাকে না।
কখনো পরীক্ষার হলে গিয়ে বুঝি কলম আনিনি,
লজ্জা আর উৎকণ্ঠায় মুখ লাল হয়ে যায়।
কখনো গোসল করতে গিয়ে মনে পড়ে,
ওহ,‌ সাবানটাই আনতে ভুলে গেছি।
এই তো সেদিন কাগজ ভেবে টাকাটাই ফেলে দিলাম,
আবার গাড়িভাড়া দেওয়ার সময় পকেট তন্ন তন্ন করে খুঁজে হতাশ হলাম।
কত কিছুই না ভুইলা যাই আমি,

কিন্তু তোমার কথা ঠিকই মনে পড়ে।
জানি না, এই মনে পড়া কি শুধু আমার একার,

নাকি তোমার মনেও কখনো আমার অযোগ্য

নামটা নিঃশব্দে ভেসে ওঠে??