কবিতার নাম: “স্বপ্নের অভিযাত্রী”
লেখিকা- সাদিয়া আফরিন
বিশাল পৃথিবীর বুকে ক্ষুদ্র এক মানব—এই আমার পরিচয়,
তবু বুকের গভীর প্রান্তে স্বপ্নের পাহাড় ছেয়ে রয়।
ভাবনা আমার ক্লান্তি ঝেড়ে অচিন পথে আনে জয়,
যদিও সেই পরিশ্রমের রাত আকাশসম দীর্ঘ হয়।
সময়ের নদীতে সাঁতার কেটে হেরেছি আমি বহুবার,
তবু পথের ধুলো শিখিয়েছে—জয় আসে পরাজয়ের পর।
প্রচেষ্টাই আমার একমাত্র অস্ত্র, অবিচল আমার লক্ষ্য,
বারবার ব্যর্থতা শিখিয়েছে কীভাবে হতে হয় দক্ষ।
ঝড়ের মুখে থামিনি আমি, ভাঙিনি কোনো ভয়,
অন্ধকারের বুক চিরিয়াই খুঁজেছি আলোর পরিচয়।
হাজার বাধা পথ রোধিলে হার মানব না কভু,
স্বপ্নের ডানায় ভর করিয়া পৌঁছাব গন্তব্যে তবু।