চুপচাপ,সজ্জন,চেহারায় ব্যক্তিত্বের ছাপ
চিন্তা-চেতনায়, মননশীলতার ধাপ।
উচ্চ আকাঙ্ক্ষা, দূরদর্শী
কল্যাণকর কাজের অগ্রগতি।
অলস,অকর্মণ্য মস্তিষ্কের তকমা
সমাজ এঁটে দিয়েছে দেহময়
জগতে যাহা কিছু কল্পনাময়,
ঢাক,ঢোল পিটিয়ে কি হয়েছে সহাসয়?
ধীর লয়ে সময় ক্ষেপন
প্রস্ফুটিত হয় চিন্তার ফসল।
তড়িঘড়ি ব্যস্ততার নেই বালাই!
যথা সময়ে সূর্যের আলোর ন্যায়
অমোঘ বাস্তব সৃষ্টির উল্লাস
পরনিন্দার করে নিঃশেষ।