অপেক্ষা রয়েছি

ফাহিমুল ইসলাম সাঈদ

তুমি আসবে বলে
জানালার পাশে আজও সন্ধ্যা বসে থাকে,
রাতের তারা গুনে গুনে
আমার নিঃশ্বাস ক্লান্ত হয়ে যায়।

বৃষ্টির শব্দে তোমার নাম শুনি,
হাওয়ার ভাঁজে পাই হারানো চিঠির গন্ধ।
সময় এগিয়ে চলে—
শুধু আমার মন থেমে আছে
তোমার একটুখানি ফিরে চাওয়ার অপেক্ষায়।

অনেক ঋতু বদলেছে,
শিউলি ঝরেছে, কাশফুল দুলেছে নদীর ধারে,
তবু এই হৃদয় এখনো
দরজার কাছে প্রদীপ জ্বেলে রাখে।

যদি কখনো ফিরে আসো—
দেখবে,
অভিমানগুলো ধুলো হয়ে গেছে,
শুধু ভালোবাসাটা
অপেক্ষা রয়েছি।