মায়ের ভালবাসা মিষ্টি মধু,
তাঁর কোলে ভুলায় দুখ।
ঘুম পাড়ায় গল্প বলে,
বুকে রাখে দিন – রাত বয়ে।
খাবার খাওয়ায় সময় মতো,
অসুখ হলে সেবা দেয় শত।
আমি কাঁদলে,মাও কাঁদে,
সুখে -দুখে আমার পাশে থাকে।
পড়াশোনায় রাখে খেয়াল,
তাঁর চেয়ে কে বেশি ভাল?
মা আমার জ্যোৎস্নার আলো,
ভালোবাসা দেয় নিঃস্বার্থ।
দূরে গেলে মাকে মনে পড়ে,
মা আমার নয়নমণি।
মা আমার হৃদয়ের আলো,
মা দেখায় স্বপ্ন আশা।