কবিতার শিরোনাম
১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (
দুখু মিয়া)
চারণ কবি মুকলেছ উদ্দিন
আসানসোল শহরে চুরুলিয়া গ্রাম
এক শিশুর জন্ম দুখু মিয়া নাম।
শিশু কালেই দুখু মিয়া মা-বাবা হারায়
আদর সোহাগ কে দিবে নাই কেহ ধরায়।
যেথা সেথায় ঘুরে বেড়ায় নাই ঠিকানা
নাওয়া খাওয়া সময়ের খেয়াল রাখে না।
কখনো দেখা যায় রাস্তার পাশে
কখনো তাকে গাছের ডালে বসে।
মনে হয় যখন ব্যথা বেদনায় বুক ভরে যায়
তখনই এই দুখু করুণ সুরে বাঁশিটি বাজায়্।
বাঁচার তাগিদে রিজিকের সন্ধানে
চাকুরী নেয় এক রুটির দোকানে।
সেখানেই শুরু হয় লেখা গান গল্প কবিতা
তা দিয়ে ঘুম পাড়িয়ে রাখে মনের দুঃখ ব্যথা।
যেদিন স্বৈরাচারীর বিরুদ্ধে তুলেছিল ঝড়
তখন তাকে আটকে রাখে
জেলের ভিতর
শত্রুর বিরুদ্ধে দিয়েছিল কঠিন হুংকার
লাথি মেরে ভেঙ্গেছিল লৌহ কপাট রুদ্ধ দ্বার
বেজে উঠেছিল দা মামা যুদ্ধের ঝংকার।
পাগল মাতাল কে তারে ফিরায় এবার
কলমের আঁচড়ে ভেঙ্গে দিয়েছিল শত্রুর বিষ দাঁত
প্রমাণ করে দিয়েছিল বাঙালির হিম্মত ভয়ঙ্কর জাত।
এই দুখু মিয়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
তুমি কবির শিরোমনি সিংহশাবক লও হে সালাম।