শিক্ষকের আর্তি
আব্দুল কাদের

‘মহান’ নামে ডেকে করে শিক্ষক পেশার সুনাম,
কাজের বেলায় পায় যে দেখি অবহেলা পেয়ে দুর্নাম।

শিক্ষকতা পেশা হয়ে গেছে কামলা খাটা,
বাস চালকে কিনে দেখি বড় মাছের পাটা।

বেতন দিয়ে বাড়ি ভাড়া কিম্বা টিফিন ভাতা,
কলমের খোঁচায় মিলে না তার হাতে ধরা খাতা।

শিক্ষার আলো জ্বেলে দিয়ে করেন শিক্ষকতা,
তারা কেন লাঞ্ছিত আজ—একি নৈতিকতা!

রাষ্ট্রের বড় পদে বসে — যারা বসে আছেন,
জ্ঞানের চক্ষু খুলে দেখেন শিক্ষক কেমন বাঁচেন?

বারো হাজার পাঁচ’শ টাকাই কেমনে চলে সংসার?
জবাব দিবে এনসিআরটি,আমরা আছি সোচ্চার।

বিশ পারসেন্ট বাড়ি ভাড়া দাও শিক্ষকের হাতে,
বাড়াবাড়ি নয় তো কিছু—আয়ের অনুপাতে।