৷৷ ধর্ষণ ৷৷
কি বলবো আমি নাই যে ভাষা
মুখ থাকতেও বোবা
খুন হত্যা চলছে তালে
আইন- প্রশাসন গবা৷
মাগুর তে আছিয়া
হইলো ধর্ষনের স্বীকার
চলে গেলো পরপারে
হইলো না তো বিচার৷
ফরিদপুর এ কবিতা বোন
নির্মম এক কথা
দিব ক্যামনে জবাব আমি
হারায় ফেলেছি ভাষা৷
পল্লবি তে রাইসা মনি
মরল কেমন করি
ধর্ষকের ওই গলয়া যেন
পরে ফাঁসির দরি৷
উলঙ্গ এই আইন প্রশাসন
ন্যায় বোঝে না তারা
ভালো খারাপ বললে তারা
দেখায় তাদের খেলা৷
ধর্ষন করলো ধর্ষকে
বিচার হবে সেই কুলাঙ্গার এর
উচিৎ কথা বলতে গেলে
আসামি হতে হয় নিজেকে৷
কার কাছে যে বলবো কথা
কে শুনবে এই কথা
তোমার নারীর লাগলে টান
বুঝবে তখন ব্যাথা৷
কলমে: মোহাম্মদ মাসুম বিল্লাহ
২০-০৫-২০২৬
বাখুন্ডা ফরিদপুর৷