আমি রামিসা বলছি
 মোঃ মুকিত ইসলাম

দেখো মাগো তোমার মেয়ে
আজ কি করুন অবস্থা।
অসুস্থ আজ সমাজের লোক
অসুস্থ আজ বিচার ব্যবস্থা।

দেখো মাগো তোমার মেয়ের
শরীর আজ ক্ষতবিক্ষত।
তোমার মেয়ের হাসিমাখা মুখে
আজ রক্ত ঝড়ে অবিরত।

দেখো মাগো তোমার মেয়েকে
জানোয়ার কিভাবে করলো ভক্ষণ?
দেখো মাগো তোমার মেয়ের
আজ কি নিদারুণ হলো জীবন।

দেখো মাগো তোমার মেয়েকে
নরপিশাচ কিভাবে করলো হত্যা?
দেখো মাগো দেখো তুমি আজ
দেশের আইনের কি বিবেক সত্ত্বা?

নামঃ মোঃ মুকিত ইসলাম
জেলাঃ ঠাকুরগাঁও
গ্রামঃ সামস নগর আকচা
মোবাইলঃ 01740978165