জীবনযুদ্ধে ডায়াবেটিস
কবি মোঃ রেজাউল ইসলাম

আধুনিক জীবন, দ্রুতগামী বেশ,
ডায়াবেটিস তাই, হয় না নিরুদ্দেশ।
ফাস্টফুডের টানে, শরীর হয় ভারি,
এই রোগের কবলে সবাই, বারবারই পড়ি।

শরীরের ওজন আর পেটের মেদভুঁড়ি,
অসুখকে আমন্ত্রণ দেয় একটু তাড়াতাড়ি।
প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করা চাই,
মিষ্টি খাবার থেকে দূরে থাকা ভালো ভাই।

তাজা ফলমূল খাও, প্রচুর পরিমাণে,
জল পান করো, শরীরের কল্যাণে।
মিষ্টি পানীয় ছাড়ো, চা কফি অল্প,
সুস্থ জীবনের জন্য, এ এক নতুন গল্প।

ডায়াবেটিসকে জয় করো নিজের শক্তিতে,
দীর্ঘজীবী হও তুমি, হাসিমুখে বাঁচো সুখে।
ভবিষ্যতের ঝুঁকি কমাতে আজকে যত্ন চাই,
সাহস নিয়ে বাঁচো তুমি, জয় তোমারই ভাই।