স্বপ্নের স্বপ্ন

কলমেঃ মোহাম্মদ মাসুম বিল্লাহ

০৭-০৫-২০২৬

চোখের কোনে জমে আছে
এক দু ফোটা পানি
কান্নার নয় সেই যে ফোটা
স্বপ্নের চেয়ে দামি৷

মনের ইচ্ছে চলছে বেড়ে
চোখের কোনে বাঁধা
বাধন ছাড়া তবুও আমি
রইছি পরে আধা৷

সকাল হলো সূর্য উঠে
দুপুর রোদের দেখা
কোথায় যাচ্ছে দিন আমার
কার সাথে হয় দেখা৷

সকাল হলো সন্ধা গেলো
ঘুমায় আর উঠি
সারাদিনের কর্মে আমার
হিসাব নাহি করি৷

কি করিলাম কি হইলো
ভবিষ্যৎ নায় জানা
স্বপ্ন চোখে কর্ম দূরে
হইবে ক্যামনে খাড়া৷

চেষ্টা ইচ্ছে পরিশ্রম
করবো এখন শুরু
সবার আগে বুক ফুলিয়ে
হইবো আমি গুরু৷