শিরোনাম:মা
কলমে: ক্যচিংনু মারমা
তারিখ:০৭/০৫/২০২৬
ভালোই ছিলাম তোমার কোলে মাগো।
ভোর বেলায় বলে আমায় জাগো।
বেলায় হলো উঠবি নাকি বাবা?
উঠলে তুমি ঘরের পিঠে পাবা।
উঠার পরে গিয়ে দেখলে ফাঁকা।
মুখ তখন আমার কাছে বাঁকা।
আদর করে আমায় বলে বসো।
পিঠে নিয়ে এসে বলেন হাসো।
খাওয়া হলে মিষ্টি সুরে বলে।
নাই পড়লে দিন কি আর চলে?
আজকে যেনো একটু করে পড়ো।
আস্তে ধীরে তোর জীবন গড়ো।
রাতের বেলা পাশে আমায় রেখে।
ঘুম পাড়ানী গান শুনিয়ে দেখে।
ঘুমিয়েছে কি আমার ছেলে বলে–
বন্ধ চোখ করে আমিও ছলে।
কখন যেনো ঘুমিয়ে গেছি আমি।
টের পেলাম নাইরে তখন দামি।
ঘুম পাড়ানী গান এখনো ভাসে।
মনের মাঝে শুনতে পেয়ে হাসে।