মায়ের দোয়া
জেরিন জাহান দিশা

নীরব রাতে
ডাকি তোমায়
মধুর সুরে -মা।

ঘুম ভেঙে
জড়িয়ে নাও আমায়,
ক্লান্ত চোখে
লুকাও ব্যথা।

আমার হাসিতেই
তোমার ব্যস্ততা,
নিজে কাঁদো
চুপিসারে।

আমায় রাখো
সুখের সাগরে,
একটু জ্বরেই
হ‌ও তুমি অস্থির।

মা,তুমি
আমার জান্নাত,
তোমার দোয়ায়
জীবন বরকত।