শিরোনাম: বাঙালির দেশ

কলমে: রাকিবুল ইসলাম শাওন 

বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই,
তেলের পাম্প আছে, কিন্তু তেলও আর নেই।
গ্যাসের খনি আছে, কিন্তু গ্যাস পাওয়া দায়,
সরকার আছে, তবু উন্নতি চোখে পড়ে না ভাই।

রাস্তা আছে ঠিকই, কিন্তু কমে না জ্যাম,
স্কুল-কলেজ আছে, কিন্তু নেই শিক্ষার মান।
শিক্ষিত মানুষ আছে, তবু কাজের অভাব,
বেকারত্ব কমে না—বাড়ছে শুধু চাপ।

হাসপাতাল আছে, তবু সেবার বড় অভাব,
আইন আছে দেশে, তবু মেলে না ন্যায়ের জবাব।
প্রকল্পের ছড়াছড়ি, ফল তবু অজানায়,
স্বপ্নগুলো হারিয়ে যায় প্রতিশ্রুতির টানায়।