এগিয়ে যাও –
তাসনিয়া খান মজলিশ

কারো সমালোচনা করাতে কষ্ট পেয়ো না,
এগিয়ে যাও
কারো কটু কথা বলাতে কষ্ট পেয়ো না,
এগিয়ে যাও।
যদি তোমার বিপদে কেউ না আসে, কষ্ট পেয়ো না।
এগিয়ে যাও।
এগিয়ে যাও তোমার স্বপ্নের দিকে।
ধৈর্য ধর কিছুকাল
তুমি সফল হলে
আপন মানুষ আপনই রবে
পরের মানুষও আপন হবে।
বাহবা দেওয়ার অভাব হবে না –
ব্যর্থ হলে আবার চেষ্টা কর
ব্যর্থতা নিয়ে বিলীন হবে না,
তুমি সফল হলেই হাসবে জাতি
তুমি ব্যর্থ হলে কাঁদবে জাতি
তাই পিছু ফিরে চেও না
এগিয়ে যাও তোমার স্বপ্নের দিকে।
এগিয়ে যাও।