মেঘের আকাশ
ক্যচিংনু মারমা
খেলছে খেলা মেঘ আকাশের
আমি তাকাই দেখি।
সাদা চেয়ে কালো মেঘের
দেখা যাচ্ছে বেশি।
মেঘের নিচে উড়ছে পাখি
কিচিরমিচির ডাকি।
দলে দলে উড়ে বেড়ায়
উঁকি মেরে দেখি।
এই কবুতর এদিক দেখো
বাড়ি ফিরে এসো।
নইলে তোমার ডানাগুলো
ভিজে যাবে আসো।
তোমার সঙ্গী শালিক গুলো
সঙ্গে নিয়ে ফিরে।
আজকে রাতে খেয়ে দেয়ে
নাও অতিথি করে।
বৃষ্টি পড়বে একটু পরে
টাপুর টুপুর করে।
জলদি করে ফিরে এসো
ডানাগুলো নড়ে।