শ্রমিকের মান

উম্মি হুরায়েরা বিলু

 

ঘামের নদী বয়ে চলে

শ্রমিকের বুকে,

তাদের শ্রমের বদৌলতে

আমরা থাকি সুখে।

 

রোদ -বৃষ্টি, ঝড়-তুফান

তাদের নিত্য সাথী,

তবু তারা মুখে হাসি

রেখেছে গাথি।

 

শ্রমিক বলে অবহেলা

করে যেই জন,

আসলে সে মানুষ নয়

পশু তার মন।

 

দালান-কোঠা, ঘর-বাড়ি

যাদের শ্রমে গড়া,

তাদের যদি দেই মান

হবে সুশোভিত ধরা।