মবের ফাঁদে রাজা

মোঃ মনিরুজ্জামান

​মব বানিয়ে রাজা মশাই হতেন দিগ্বিজয়ী,
আজকে কেন নিজের গড়ে তোলা মবকেই পান ভয়ই?
সিংহাসনে বসে যাকে দিয়েছিলেন উসকানি,
সেই মব-ই আজ রাজার চোখে আনছে চোখের পানি।
​শীবির রাজা জাঁকিয়ে বসে ছিলেন যে তখতে,
বিপদ দেখে পাল্টে গেছেন তিনি মুহূর্তেই শক্তে।
যাদের নিয়ে খেলতেন খেলা, তারাই এখন যম,
নিজের পাতা মবের ফাঁদে রাজা এখন নিঃস্ব, কম।
​হুজুগ নিয়ে ব্যবসা করা বড়ই কঠিন দায়,
স্রোতের তোড়ে মবের রাজা কুল খুঁজে না পায়।