শিরোনাম:পাঠাভ্যাস
কলমে: ক্যচিংনু মারমা
চলো আমরা জ্ঞানের খোঁজে
সামনে আগায় যাই।
আছে যত খারাপ অভ্যাস
পিছে ফেলে ভাই।
কাজের ফাঁকে সময় পেলে
একটু পড়ি বই।
একটু পড়ে বিশ্বের সাথে
পরিচিত হই।
সোনার রতন অমূল্য ধন
বইয়ের পাতায় খোঁজ।
চলো আমরা শিক্ষা গুলো
একসাথে করি রোজ।
বইয়ের ভেতর শিক্ষা গুলো
মাথায় রেখে দিই।
সময় এলে জ্ঞান গুলো
কাজে লাগাই সেই।