লোডশেডিং
নাজমিন জান্নাত মারজান
লোডশেডিং এর জ্বালা’রে ভাই,
সহ্য হয় না হায়
গরমের জ্বালায় দেশের মানুষ
অসুস্থ হচ্ছে তায়!
প্রধানমন্ত্রির উদ্দেশ্য কী ভাই
একটু যদি বলতো,
দেশের মানুষ এমন ভাবে
হতাশায় ভোগতো নাতো!
এত কেন লোডশেডিং দেশে,
কিসের এত যেদ?
তিব্র গরমের মাঝে কেন
লোডশেডিংয়ের বেদ!
গরমের কারণে হচ্ছে মানুষ
খুব যে নাজেহাল!
হতাশায় ভোগতেছে সবাই
এই কী দেশের হাল?