বই দিবস
মোঃ রেজাউল ইসলাম
বই দিবসের সকাল বেলা, হৃদয় খোলে পাতা,
অক্ষরেরই মিছিল আসে, জুড়ায় মনের ব্যথা।
কাগজ-কালির গন্ধে মিশে স্বপ্ন ওড়ে দূরে,
জ্ঞানের প্রদীপ জ্বলে ওঠে নিঃশব্দ এক সুরে।
বই তো শুধু বস্তু নয়, সে যে পরম সাথী,
দুঃখ দিনের আঁধার কাটে, জাগায় দিবস-রাতি।
এসো সবাই বইকে ভালোবাসি, হৃদয় দিয়ে পড়ি,
বই দিবসের শপথ নিই, আলোর পথটি গড়ি।
আজকে হলো বই দিবস, খুশির কলরব,
তাক থেকে নামাই প্রিয় সেই পুরোনো বই সব।
শব্দে শব্দে গাঁথা আছে যুগের ইতিকথা,
বইয়ের বুকেই লুকিয়ে থাকে মানুষ হবার প্রথা।
কখনো সে বিজ্ঞানী, কখনো সে কবি,
বইয়ের পাতায় আঁকা দেখি নতুন দিনের ছবি।
চেনা মুখের ভিড়ে পাই অচেনা কোনো দেশ,
পাতা উল্টে হারিয়ে যাই, ভালো লাগে বেশ।
মোবাইল রেখে হাতে নাও বইয়ের রঙিন মলাট,
জ্ঞান-সাগরে ডুব দিলেই খুলবে মনের কপাট।