বুদ্ধিমানের জয়গান
সৈয়দ সিদরাতুল মুনতাহা
ওগো মোর সখী জনা,
জ্ঞানী মহাজন,
তোমার ভাবনারে করি
পুষ্প নিবেদন।
তোমার আঁখির কোণে
কত দূর দৃষ্টি—
কাল যায়, কাল আসে,
কর কত সৃষ্টি!
মাথাখানা ভরে আছে
কারি কারি পুস্তে,
সৃষ্টির প্রশ্নোত্তর বাঁধা
তোমারই ওষ্ঠে।
শত গুণে তুমি গুণবতী,
তুমি খাঁটি বুদ্ধিমান;
ওহে প্রিয় প্রার্থনা পূজা,
করি তোমার জয়গান।