আমি তোমাই ভুলে যাব
ফারিয়া চৈতি
শুনুন আমার প্রিয়,,
বাহুদ্বয় ঝাপটিয়ে মলিন সুরে
আমি আপনার কেউ,,মনে থাকব??
হুমম….নাহ,,
সুরে সুর মিলিয়ে হাফ ছেড়ে
ভুল করে হলেও ভুলে যাব!
তবে,তবে সেদিন,,যদিন___
শ্রাবন ধারায় সূর্য হাসবে!
গ্রীষ্মের আকাশ বেয়ে জল পড়বে!
বসন্তে কাশফুল ফুটবে!
শরৎকাল কৃষ্ণচূড়ায় রাঙাবে!
কাব্যের কাব্য ধ্বনি মলিন হবে!
আমের সব মুকুল রঙিন বর্ণ নিবে!
আকাশে তারা গুলো অনাহাসেই গুনুন মিলবে!
স্থল শাপলা জলে ফুটবে!
হয়তো বা, হয়তো বা ঐদিন,,
ভুল করে হলেও যদি ভুলে যাব
তাহবে, তাহবে আমি তোমাই ভুলে যাব!
লেখনীতে : ফারিয়া চৈতি।