শিরোনাম:বৈশাখী ঝড়
কলমে: ক্যচিংনু মারমা
আকাশ দিকে তাকাই দেখি
কালো মেঘের ঢাকা।
মনে মনে শঙ্কা লাগে
নদীর পাড়ে একা।
দেখতে দেখতে এসে গেল
বৈশাখ মাসের ঝড়।
কালবৈশাখী এলে এবার
কেমন হবে ঘর?
ঐ পাড়েতে আমার বাড়ি
শিমুল গাছের তলে।
ভয়ে আমার হৃদয় কাঁপে
চোখে দেখি বলে।
থাকবে কি আর বাড়ি ভেতর
আমার শান্ত ছেলে?
দায়িত্ববান গিন্নি কি আর
পারবে আগলে রেখে?
ধানে পড়লে শিলাবৃষ্টি
কি যে আমি করি?
নষ্ট হলে আমার ফসল
কোন পথে যে ধরি?
সৃষ্টিকর্তা ছাড়া আমার
নাইতো কেউ আর।
প্রভু তুমি করো আমায়
এখান থেকে পার।