স্বামীর মর্যাদা
হাফিজুল ইসলাম লস্কর

​প্রভুর পরে শ্রেষ্ঠ যে জন
সম্মানে অতি উচ্চ,
স্বামীর সেবা বিনে নারী
সকলি যে তুচ্ছ।

​রাসূল বলেন, আজ্ঞা যদি
আসত খোদার পক্ষ,
সিজদা দিতে বলতাম তবে
স্বামীকেই করে লক্ষ্য।

​স্বামীকে যদি কষ্ট দিয়ে
ব্যথায় কাতর প্রাণ,
হুররা বলে, “থেমো ওগো!
করো না অপমান।”

​অল্প দিনের মেহমান সে
তোমার পথের সাথী,
আঘাত দিয়ে নিভিও না
সুখের প্রদীপ-বাতি।

​নফল রোজা কিংবা ঘরে
অনাহূতের আনা,
স্বামীর হুকুম ছাড়া সব
কঠিনভাবে মানা।

​শোকের ছায়ায় তিন দিনই তো
সর্বোচ্চ সীমা রয়,
কেবল পতির তরেই ইদ্দত
দীর্ঘ সময় হয়।

​অকৃতজ্ঞ স্ত্রীর দিকে
আল্লাহ তাকাবেন না,
কিয়ামতে তাঁর করুণা
সে কভুও পাবে না।

​বলেন নবী স্বামীর সেবা
জান্নাতেরই কাঠি,
স্বামীর তুষ্টি পেলেই হবে
পরকালটা খাঁটি।