সুন্দর এক ভোরের জন্য
আদিত্য মুখোপাধ্যায়
কখন পাহাড় ধ্বসে যায়
শীতল জল-প্রেমে অণুতে অণুতে শিরদাঁড়া শিথিল হলে আলগা হয় আন্তরিক বন্ধন
অভিমানে নিজেকে টুকরো টুকরো করে বিলিয়ে দেয় সৃষ্টির মহাযজ্ঞে
নিজেকে শেষ করে মাঝে মাঝে মানুষও মিলিয়ে যেতে চায় সুন্দর এক ভোরের জন্য
বিকট আঁধারের সাথে কেউ কী বন্ধুত্ব করে কখনো
এসো পয়লা বৈশাখী ভোর , মজি তোমাতে।