চুমকি
জেরিন জাহান দিশা
শোনো চুমকি –
তোমার নামটা উচ্চারণ করলেই
মনটা কেমন জানি নরম হয়ে যায়,
যেন বিকেলের ঠাণ্ডা বাতাস
আমাকে ছুঁয়ে যায়।
তুমি যখন মিষ্টি করে হাসো,
মনে হয় পৃথিবীটা রঙিন লাগছে,
আর আমি –
অকারণে তোমার দুটি
চোখের পানে চেয়ে থাকি।
চুমকি, তুমি জানো না –
কতটা সহজে তুমি
আমাকে আপন করে নিয়েছো,
তোমার সহজ সরল কথায়
দিনটা ভালো হয়ে যায়।
তুমি না থাকলেও
তুমি আছো আমার হৃদয়ে,
প্রতিটি ভাবনায়,প্রতিটা নিঃশ্বাসে-
একটাই নামই বারবার ফিরে আসে –
বেস্ট ফ্রেন্ড চুমকি।
আর যদি কোনদিন
তুমি জিজ্ঞেস করো ভালোবাসা কী-
আমি বলব,
নিঃশব্দে কাউকে ভালোবেসে ফেলা,
তবুও নিজের ভেতরটাকে বাঁচিয়ে রাখা
কারণ ভালোবাসা শুধু তোমাকে নয়,
আমাকেও হারিয়ে ফেলতে দেয় না।