শিরোনাম: বৈশাখের মেলা
কলমে রাকিবুল ইসলাম শাওন

এলো ফিরে বৈশাখের মেলা,
বাঙালিরা করে আনন্দের খেলা।
ছোটরা বৈশাখী সাজে সেজে,
গান আর ছন্দে মাতে যে মেজে।

ভাজা মাছ আর পান্তাভাতের ছোঁয়া,
বাঙালির মন সব বিষাদ ভোলায়।
কৃষকের মনে ফুটে হাসি,
বলে—আমি বাংলা ভালোবাসি।

নতুন বছরকে ঘিরে,
বাঙালির মনে স্বপ্ন জাগে ধীরে।
নতুন ফসল তুলবে ঘরে,
খাবে এবার মন ভরে।

বাণিজ্য মেলা বসবে আবার হাটে-ঘাটে,
গ্রামের শিশুদের মুখে হাসি ফোটে।
ঘোড়া, হাতি আর বিনে ধানের খই,
ছেলে আবদার করে—“এবার মেলায় যাবই!”