“বৈশাখ”
শেখ এনামুল হক
বৈশাখ ঘুরে ফিরছে ধরায়
বরণে তরে নূতুন সাজে-গুজে
প্রকৃতি তরে বসছে মেলা
তোর আশা কি সর্বনাশা
না কি সুখের আশা?
কৃষক লাঙল টানে মাঠে
কৃষাণী বধূর পান্তাভাতে
না কি? কুড়ে ঘরের চাল
উড়ানো তোর আশা!
বাউলের একতারা হাতে
মাঝির বইটা ভাটিয়ালী সুর
বোড়োর সবুজ মাঠে,
রাখালের বাঁশির সুরে
না কি? সমুন্দ্র ঝড় জলোচ্ছ্বাসে
হাজারো মানুষের প্রান নেয়া
নতুন এর নব উম্মেচনা
বৃদ্ধ বাবা-মা এর মূখে
সুখের হাঁসি ফূটা
এই কি তোর আশা,!