বাবা, চলো মেলায়
ফারিয়া ইসলাম
বাবা, আমাদেরকে নিয়ে চলোনা
ছোট্টবেলার, মেলার সেই ভিড়ে!
বুনো সুতোর স্মৃতি যেথায়
মেঘনার ওই তীরে।
বাবা, ও বাবা! চলো না যাই
কিনে দিও আমাদের- পুতুল, রঙিন হাঁড়ি
ব্যাগ কিন্তু একদম বুঝাই করে ফিরব তবেই বাড়ি
আমি যাব বাবা ফুলিও যাবে, তোমার দু’টি হাত ধরে
কালো সাজেঁর অন্ধকারে, মা
অপেক্ষায় রইবে ঘরে।
কবুতরের মতো একটা খেলনা ছিল না বাবা?
নাড়ালে যে বাজত বাঁশি?
প্যাকপ্যাক করা আওয়াজে যে
আসতো মোদের হাসি?
মাটির একটা বড় ঘোড়াও কিন্তু আনব
আছে কি তোমার মনে?
একসাথে মোরা টাকা জমাবো
আমি আর ফুলির সনে।
(অসমাপ্ত)
ফারিয়া ইসলাম
শিক্ষার্থী, ভৈরব সরকারি মহিলা কলেজ।