শৈশবের বর্ষাবিলাস
✍️মোঃ তৈয়ব হোসেন
আজ বৃষ্টিতে মোহিত আমার শহর
স্বস্তিতে প্রকৃতি, ফসলি মাঠ
পানিতে থৈথৈ নদী নালা ঘাটে
ঘ্যাঙর ঘ্যাঙ শব্দে ঘুম নেই রাতে।
বাড়ির আঙিনায় উজানের কৈ
জানালার পাশে হাতে নিয়ে বই
পিন্টু সমেত করছে টইটই,অথচ!
আমি যেনো ঘর থেকে বের না হই।
দাদা-দাদী, মা মিলে করছে বারণ
অযথা তার কারণ,নেই নিস্তার
বৃষ্টির ফোঁটায়, ঠান্ডা যদি লাগে
ঝাঁটার বারি,ঘর থেকে বের করবো আগে।
চার বাড়ির সব বন্ধু মিলে
আম কুড়াতে যাই,নিশ্চয়!
শৈশবের এই মহানন্দ, কোনো কালেই নাই
এদিকসেদিক ছুটাছুটি, এভাবেই দিন কাটাই।
যখন! সন্ধ্যা তরে ফিরবো ঘরে
নজর মায়ের দিকে
দাদি পক্ষে না বলিলে
সকল প্লান ফিকে।
মায়ের নামে দিতাম বিচার
বাবার কাছে গিয়ে
করবে বিচার বলে বাবা দিতেন আশ্বাস
এমনই ছিলো, শৈশবের বর্ষাবিলাস।