নিষ্ঠুর গ্রহ
মুরাদ হাসান
তুমি কি আমাদের এই পৃথিবীটাকে চেনো?
যা বাইরে থেকে খুব শান্তশিষ্ট ও শৃঙ্খলময়।
নীলচে এই পৃথিবীকে বাইরে থেকে যেমন সুন্দর মনে হয়,
ভিতরে তা তার চেয়েও বেশি ভয়ঙ্কর,
আর অদ্ভুত সুন্দর।
তুমি কি জানো?
এখানে মানুষ পারমাণবিক বোমা নিয়ে দিন-রাত্রি উদযাপন করে,
আর ড্রোন থেকে আতশবাজি ফুটিয়ে মানুষকে ঘুম পাড়ায়।
তুমি কি জানো?
এখানে মানুষ কী তীব্র গতিতে স্বার্থপর হয়ে ওঠে,
সাহারা মরুর অস্পষ্ট ঝড়ের মতো।
আর জানো কি?
সংবিধান ও রাষ্ট্রীয় আইনকে গাধার গলায় ঝুলিয়ে,
তারা নিজেরাই সেই গাধার পিঠে চেপে বসে।
আর যখন সূর্য প্রচণ্ড রৌদ্র ছড়ায়,
তখন এই পৃথিবীর মানুষ
অন্য মানুষের রক্ত পান করে তৃষ্ণা মেটায়।
এই শান্ত-শিষ্ট পৃথিবীর মানুষ কতটা তীব্র হিংস্র,
তা মৃত শিশুদের শরীরের ক্ষতবিক্ষত চিহ্ন দেখে বুঝে নিও