শিরোনাম: সাম্য
কলমে: মোঃ আব্দুল আলীম মোল্লা
আমি রিক্ত আমি নগণ্য
আমি অতি নিঃস্ব ,
আমি আপনারে হারিয়ে ফিরে
পেয়েছি নতুন বিশ্ব।
আমি চঞ্চল আমি বোকা
আমি অতি সরল,
আমি মিষ্টি আমি তিক্ত
আমি বিষাক্ত গড়ল,
আমি ভয়ঙ্কর আমি অগ্নি
আমি অতি ত্রাস,
আমি মানি না অনিয়ম
ভেঙ্গে করি সর্বনাশ।
আমি যাতনা আমি বেদনা
আমি মিষ্টি হাসি,
আমি বংশী আমি মনের সুখে
বাজাই প্রেমের বাঁশী।
আমার কাছে সবাই এক
গাহি মানবতার গান,
যে জায়গায় মিশে গেছে
সকল বাঁধা ব্যবধান ।
আমি মানুষ কে ভালবাসি
আমি সাম্যবাদী মৈত্রী ,
আমি সৃষ্টিকে ভালোবেসে
প্রেমময় করি ধরীত্রী।