পাঁচ চাউল এক গ্লাস পানি
জেরিন জাহান দিশা
গ্রামের ছেলেমেয়েরা সকালে আম কুড়াতে এসেছে বাগানে । তারা খেয়াল করল, আনিছুর রহমান নদীর ধারে গিয়ে বসলেন।তার হাতে একটা গ্লাস হাতে পাঁচটা চাউল। ছেলেমেয়েরা কৌতূহলী গিয়ে নদীর পাড়ে দাঁড়ালেন।মিম জিজ্ঞেস করল , “নানা তুমি এই গ্লাসে পানি আর চাউল নিয়ে কি করবে ?”আনিছুর রহমান মুচকি হেসে পাঁচটা চাউল আর এক গ্লাস পানি খেলে।
আনিছুর রহমান তখন মিমকে বলল, শোন আপু আমি আমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করছি। সবাই একথা শুনে হা করে একে অপরের দিকে তাকাল।সবাই জিজ্ঞেস করল সেটা আবার কি ? আনিছুর রহমান বলল, একটু বড় হও আমি শিখিয়ে দেবো। আনিছুর রহমান সব ছেলে মেয়েদের বলল,”তোমরা একটু সরে দাঁড়াও আমি বাড়িতে যাই।”মিম বলল,নানা তোমাকে কত জায়গা দিয়েছি, তারপরও সরে যেতে হবে?”
আনিছুর রহমান শান্ত ভাবে বললেন ,”ছায়া শুধু অন্ধকার নয় ।এটি শক্তি ও আভা বহন করে।আমি যদি তা অশ্রদ্ধা করি , নিজের আত্মাকেই ব্যাঘাত করি। সতর্কতা আর নম্রতা আত্মাকে শক্তিশালী করে।মিম অবাক হয়ে বলল, “নানা আত্মা কি?”আনিছুর রহমান কোমল ভাবে বলল, তোমার ছোট্ট মনে অনেক প্রশ্ন ? মিম বলল, ঠিক বলেছো নানা। তুমি এমন এমন কথা বলছো। আমার ছোট্ট মাথায় ঢুকছে না। আনিছুর রহমান বলল, আস্তে আস্তে বুঝতে পারবে।