কবিতা: নারী দিবস
লেখক: সাবেকুন নাহার
সারা বছর অবহেলা
নারী দিবস ব্যঙ্গ খেলা,
উপহাসের লহর মেলা
বাকি সময় যে কাল বেলা।
নারী লক্ষ্মী পূজনীয়
নারী কন্যা মাতা জায়া,
কভূ সে অগ্নি দামিনী
অধিকতর মায়ার কায়া।
যত মহাজ্ঞাণী গুণী
যারা বিশ্বে ছড়ায় আলো
সবার জন্মধাত্রী নারী
তারই পায়ে ভক্তি ঢালো।
নারী দূর্জয় অবেজিয়
তারা বিশ্বে ছড়ায় আলো
অবহেলা অনাদরে
সমাজ সংসার হবে কালো।
নারী সদা সব্যসাচী
ঘরে বাইরে করে কার্য,
তারই সন্মান প্রদানে হয়
নির্দিষ্ট দিন কেন ধার্য !