যশের মুকুট
বি এম মিজানুর রহমান
এই জগতে জ্ঞানী লোকে
সম্মান অনেক পায়,
মূর্খ লোকে এসব দেখে
করে হায় রে হায়!
মগজ দিয়ে গুণের কর্মে
জ্ঞানী বিচার হয়,
একের পর এক ভুলের কর্মে
লোকে মূর্খ কয়।
তর্ক করে মূর্খ মানুষ
নিজের গুণ যে গায়,
জ্ঞানী লোকে যুক্তি দিয়ে
যশের মুকুট পায়।
সঠিক কাজে সঠিক পথে
মুকুট হয় রে জয়,
মূর্খ উগ্র লোকের মনে
মনের শান্তি নয়।
যশের মুকুট পরতে হলে
মগজ খাটাও ভাই,
মূর্খামি আর তর্কে ভবে
পাওয়ার কিছু নাই।